1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

ট্রাম্প ও হোয়াইট হাউজ ‘মিথ্যা’ বলেছে : কোমি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ১০৩ Time View

যুক্তরাষ্ট্রে সিনেট কমিটির শুনানিতে এসে এফবিআইয়ের বরখাস্ত হওয়া পরিচালক জেমস কোমি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তাকে ও এফবিআইকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন।
জেমস কোমি ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ও রাশিয়ার মধ্যে কোন যোগসূত্র আছে কি-না তা নিয়ে তদন্তের সময় তাকে বরখাস্ত করার পেছনে যেসব যুক্তি দেয়া হয়েছিলো সেগুলোকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেন।
তিনি তাকে বরখাস্ত করা ও তার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাতের বিষয়ে মিথ্যা বলার জন্য ট্রাম্প প্রশাসনকে অভিযুক্ত করেন।
শুনানিতে মিস্টার কোমি সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও রাশিয়ার মধ্যকার কোন যোগসূত্র আছে কি-না তা নিয়ে তদন্ত বাদ দেয়ার জন্য ডেনাল্ড ট্রাম্প তার ওপর চাপ সৃষ্টি করছিলেন তা বুঝতে পেরে তিনি কতটা অবাক ও বিরক্ত হয়েছিলেন তা বর্ণনা করেন।
পরে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন, তিনি ওই তদন্ত কখনোই বিলম্বিত বা বাধাগ্রস্ত করতে বলেননি।
তার আইনজীবী এক বিবৃতিতে বলেছেন, জেমস কোমির শুনানিতে প্রমাণিত হয়েছে যে, রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্তের অংশ হিসেবে প্রেসিডেন্ট সেই তদন্তের আওতায় ছিলেন না।
শুনানিতে জেমস কোমি বলেন হোয়াইট হাউজ তাকে এবং এফবিআইকে হেয় করতে চেয়েছে।
তিনি বলেন, ‘এগুলো মিথ্যা এবং আমি দুঃখিত যে, এফবিআইকে সেগুলো শুনতে হয়েছে।’
তিনি বলেন, ‘এফবিআই সৎ ও শক্তিশালী এবং এফবিআই স্বাধীন আছে ও থাকবে।’
ওযাশিংটনে জেমস কোমির শুনানি ছিলো যুক্তরাষ্ট্র্রে ব্যাপক আগ্রহের বিষয়।
তবে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত প্রেসিডেন্ট ট্রাম্প বন্ধ করার চেষ্টা করেছিলেন কি-না এমন প্রশ্নের জবাবে মিস্টার কোমি শুনানিতে বলেছেন, তার জানামতে সেটি টাম্প করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ