1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

দেশে জঙ্গিবাদ দমন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই : আইজিপি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০১৭
  • ৯০ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, দেশে জঙ্গিবাদ দমন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। শতভাগ স্বচ্ছতা নিয়েই জঙ্গিবাদ দমন করা হচ্ছে।
তিনি বলেন, প্রতিটি অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়।
আইজিপি শনিবার বিকেলে ব্রাহ্মণাবড়িয়া জেলা পুলিশ লাইনে আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, জঙ্গিদের আত্মীয়-স্বজনদের মাধ্যমেও তাদের আত্মসমর্পণের প্রস্তাব দেয়া হয়। কিন্তু জঙ্গিরা যখন আত্মসমর্পণ না করে নিজেরা আত্মঘাতী হয়ে পুলিশের ওপর আক্রমণ করে। তখন আত্মরক্ষার্থে পুলিশকে পাল্টা আক্রমণ করতে হয়।
পুলিশ প্রধান বলেন, জেলা পর্যায়েও জঙ্গিবাদ দমনে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ