1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

হাওড় অঞ্চলের মানুষের দুর্দশা নিয়ে রাজনীতি না করতে ওবায়দুল কাদেরের আহবান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ৬৭ Time View

হাওর অঞ্চলের মানুষের দুর্দশা নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির নেতাদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
তিনি আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেঝপুত্র মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের ৬৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহবান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একদিনের জন্য হাওড় অঞ্চলে ফটোসেশন করতে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে তারা এটা নিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে।’
হাওড়ের দুর্দশা নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, হাওড় এলাকায় সরকার সার্বক্ষণিকভাবে কাজ করছে। জনগণের পাশে সরকারের সঙ্গে আওয়ামী লীগ এমপি, দলীয় স্থানীয় জনপ্রতিনিধি ও নেতা-কর্মীরাও দায়িত্ব পালন করছেন।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপসহ আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনর পক্ষ থেকে শেখ জামালের কবরে শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ