1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ভুটানের পথে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১২০ Time View

অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকা থেকে রওনা হন।

প্রধানমন্ত্রী থিম্পু পৌঁছানোর পরই সে দেশের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠক শেষে ছয়টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে। চুক্তিগুলো হলো দ্বৈত কর পরিহার, অভ্যন্তরীণ নৌ-রুট ব্যবহার, যোগাযোগ ও বাণিজ্য, পণ্য ও কৃষিজাত পণ্যের মান নিয়ন্ত্রণ ও সাংস্কৃতিক সহযোগিতা এবং থিম্পুতে বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ।

এছাড়া শেখ হাসিনা থিম্পুতে বাংলাদেশ মিশনের স্থায়ী ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ সময় ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগেল ওয়াংচুক উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী থিম্পু সফরকালে ভুটানের রাজকীয় প্রথা অনুযায়ী নির্ধারিত আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করবেন। এ ছাড়া তিনি ভুটানের রাজা ও রাণীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ