1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের কোম্পানিসমূহের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে : বার্নিকাট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৭২ Time View

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত সম্পর্কে যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি কোম্পানিসমূহের আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
সোমবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা এস বার্নিকাট এ কথা বলেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন।
এক্সিলারেট, সানএডিসন, জিইসহ কয়েকটি কোম্পানি জ্বালানি ও বিদ্যুৎ খাতে কাজ করতে আগ্রহী উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে যুক্তরাষ্ট্রের কাজ করার ইচ্ছে আছে। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও আলোচনা হয়।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ যুক্তরাষ্ট্রের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, অন্যান্য দেশের তুলনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাংলাদেশে খুবই কম।
বিপুল সম্ভাবনাময় এ খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর জন্য তিনি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। তিনি এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা রাষ্ট্রদূতকে অবহিত করে বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী, চেম্বার অব কমার্সের প্রতিনিধিবৃন্দ বা সংশ্লিষ্ট কোম্পানিসমূহকে নিয়ে রোড শো বা সেমিনার করা যেতে পারে।
প্রাথমিক জ্বালানি, সঞ্চালন, বিদ্যুৎ উৎপাদন বিনিয়োগের উৎকৃষ্ট খাত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ সব খাতে আমেরিকান বিনিয়োগকে স্বাগত জানানো হবে।
অন্যান্যের মধ্যে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ