1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ট্যানারি শ্রমিক-মালিকদের ৯ দফা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৭৫ Time View

সাভারের চামড়া শিল্পনগরীতে অবিলম্বে গ্যাস-বিদ্যুতের সংযোগসহ ৯ দফা দাবি জানিয়েছেন ট্যানারি শ্রমিক ও মালিকরা।

সোমবার দুপুরে রাজধানীর হাজারীবাগে আয়োজিত ট্যানারি শ্রমিক-মালিকদের সমাবেশে এসব দাবি জানানো হয়।

বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ ৯ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হচ্ছে- ২০০৩ সালের সমঝোতা স্মারক অনুযায়ী শিল্প নগরীর প্লটের মালিকানা দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, শিল্প নগরীতে আন্তর্জাতিকমানের সিইটিপি, ক্রোম রিকভারি ইউনিট ও ডাম্পিং ইয়ার্ড নির্মাণ নিশ্চিত করতে হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ দিনের মধ্যে সাভার চামড়া শিল্পনগরীতে গ্যাস, বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে, শ্রমিকদের আবাসন, সেক্টর সংশ্লিষ্ট সংগঠনগুলোর পুনর্বাসনের লক্ষ্যে বরাদ্দসহ প্লট না পাওয়া উদ্যোক্তাদের প্লট দিতে হবে, কারখানা বন্ধের সময় শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য মালিকদের সরকারের পক্ষ থেকে এককালীন অর্থ বরাদ্দ দিতে হবে, কারখানার উৎপাদন বন্ধ হওয়ার যেসব রফতানি আদেশ বাতিল হবে এবং ক্রেতাদের দাবি করা ক্ষতিপূরণের অর্থ সরকারকে পরিশোধ করতে হবে, বিসিক-এর অব্যবস্থাপনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

এছাড়া শিল্পদ্যোক্তাদের বিদ্যমান ঋণ ব্লক ও সুদ মওকুফ করতে হবে।
এছাড়া হাজারীবাগের জমিতে ডিজাইন প্ল্যান পাসের উপর রাজউকের নিষেধাজ্ঞা প্রত্যাহার করারদাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ