1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

আন্তর্জাতিক আরবি বিতর্ক প্রতিযোগিতায় যাচ্ছে ঢাবির আরবি বিভাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ২৯২ Time View

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ আন্তর্জাতিক আরবি বিতর্ক প্রতিযোগিতা। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ৮৬টি গ্রুপ এবারের বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে যাচ্ছে।

এবারই প্রথমবারের মতো প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ৪ সদস্যের এক প্রতিনিধি দল এ আন্তর্জাতিক আরবি বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।

আন্তর্জাতিক আরবি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলো- আবদুল্লাহ মাহমুদ নজীব (২য় বর্ষ), আখতার হোসাইন (৩য় বর্ষ), ফাহিম বিল্লাহ (৩য় বর্ষ) এবং আব্দুল্লাহ বিন আকিল (২য় বর্ষ)।

আরবি বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে আগামীকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) কাতারের উদ্দেশ্যে যাত্রা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এ ৪ শিক্ষার্থী। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউছুফ, অধ্যাপক মো. আবদুল কাদির, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মারুফ ও সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন প্রমুখ।

কাতারের রাজধানী দোহায় আগামী ৭-১২ এপ্রিল পর্যন্ত এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রতিযোগীদের সাফল্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ