1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

প্রশ্নপত্র গ্রহণের সময় স্মার্টফোন বহন : তিন শিক্ষক-শিক্ষিকা আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৯৩ Time View

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র আনতে গিয়ে স্মার্টফোন বহনের অভিযোগে আটক হয়েছেন দুই শিক্ষক ও এক শিক্ষিকা।

রোববার সকালে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে প্রশ্ন আনতে গিয়ে স্মার্টফোন বহনের বিষয়টি প্রকাশ পেলে ঢাকা ট্রেজারি থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন ঢাকা বোর্ডের কর্মকর্তারা।

এদিকে, এ ঘটনায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা পরীক্ষাকেন্দ্র সচিবের প্রতিনিধি ছিলেন। তারা হলেন, হাবিবুল্লাহ বাহার কলেজের সহকারী অধ্যাপক আবদুর রশিদ, ঢাকা টিএনটি কলেজের প্রভাষক নাঈমা নাসরিন ও প্রভাষক মাহবুবুর রহমান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্নপত্র গ্রহণের সময় স্মার্টফোন বহন নিষিদ্ধ। তারা বহন করায় তাদের পুলিশে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে শুক্রবার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মগবাজারের নয়াটোলা থেকে দুই যুবককে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ