1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

‘হকার-মেয়র ফাইনাল খেলা ২৯ মার্চ’

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ১০২ Time View

হকারদের পুনর্বাসনের দাবিতে ২৯ মার্চ রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হকার্স সংগ্রাম পরিষদ। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে হকারদের পুনর্বাসের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে স্মারকলিপি প্রদানের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দিয়েছেন হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসেন।

আবুল হোসেন বলেন, ২৯ মার্চ হকারদের মহাসমাবেশ হবে। এই মহাসমাবেশে ঢাকা শহর অচল হয়ে পড়বে। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে এই সমাবেশ থেকে।

এসময় মেয়রকে উদ্দেশ্য করে আবুল হোসেন বলেন, মেয়রকে বলব প্রয়োজন হলে আইন কর হকারদের পুনর্বাসন করুন। তা না হলে ভালো হবে না। হকারদের একটি স্থায়ী সমাধান চাই। হকারদের কোনো ব্যবস্থা না করে উচ্ছেদ করা হয়েছে। আজ হকাররা মানবেতর জীবনযাপন করছে, এটা মেনে নেয়া হবে না।

বাংলাদেশে হকার ইউনিয়নের উপদেষ্টা সেকেন্দার হায়াত বলেন, ২৯ মার্চ হবে হকার-মেয়র ফাইনাল খেলা। ২৯ তারিখের মধ্যে আমাদের পুনর্বাসন করা না হলে, যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ করা হবে।

সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নসহ ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হকার্স সংগ্রাম পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ