1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

মানুষের প্রতি ভালোবাসাই ছিল বঙ্গবন্ধুর রাজনীতির মূল দর্শন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৯৬ Time View

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মানুষের প্রতি ভালোবাসাই ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির মূল দর্শন। মানুষকে ভালোবেসে তিনি একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাঙালিদেরকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেন এবং স্বাধীনতা এনে দেন।

সোমবার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত  রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনাপ্রবাহের ধারাবাহিক বিবরণ দিয়ে স্পিকার  বলেন, আমাদের শিশুদেরকে বঙ্গবন্ধুর জীবন দর্শন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আইটির বদৌলতে বিশ্ব আজ আমাদের হাতের মুঠোয়। প্রতিযোগিতায় টিকে থাকতে তিনি শিশুদেরকে প্রদত্ত সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে আইটি শিক্ষায় শিক্ষিত হওয়ার এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর জীবনাদর্শনের ভিত্তিতে ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

জাতীয় শিশু দিবসকে শিশুদের একটি মিলন মেলা আখ্যায়িত করে স্পিকার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। কারণ তার কর্মকাণ্ড বাংলার মানুষের জীবনের প্রতিটি অধ্যায়কে স্পর্শ করে। তার আত্মত্যাগ, আদর্শ, আপোষহীন সংগ্রামের কথা, প্রতিবাদী মানসিকতার কথা এবং তার দর্শন  নব প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে তিনি প্রতিযোগী শিশুদের মধ্যে পুরস্কার এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন। এছাড়া বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ এবং শিশু কিশোরদের পদচারনায় উৎসবের ব্যাপকতায় মুগ্ধ হন তিনি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি, সিরাজুল ইসলাম মোল্লা এমপি, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম কায়কোবাদ, দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম , লায়ন মুজিবুর রহমান হাওলাদার এবং কে এম শহিদুল্লাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ