1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

পুলিশে ১০ হাজার কনস্টবল নিয়োগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০১৭
  • ১৪২ Time View

ট্রেইনি রিক্রুট কনস্টবল (টিআরসি) পদে দশ হাজার জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে সাড়ে আট হাজার পুরুষ এবং দেড় হাজার নারী সদস্য নেয়া হবে।

আগামী ৮ এপ্রিল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আগে আবেদনের প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীদের নিজ জেলার জন্য নির্ধারিত তারিখে জেলা পুলিশ লাইন মাঠে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে হবে।

আবেদনের যোগ্যতা
কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে পদটিতে আবেদন করা যাবে। ১ এপ্রিল ২০১৭ তারিখে সাধারণ, মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তান বা অন্যান্য কোটার প্রার্থীদের বয়স হতে হবে ১৮-২০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত হওয়া যাবে না।

পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে।

মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধার পুরুষ সন্তানের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় হতে হবে ৩১ ইঞ্চি।

উপজাতীয় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুক স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি থাকতে হবে।

সব কোটার নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।

সব প্রার্থীদের ওজন বডি মাস ইনডেক্স অনুযায়ী বয়স ও উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ