1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

শাহজালালে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ১৩৭ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ৮ হাজার ৭শ ৫০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।

আটক যাত্রীর নাম মো. জিল্লুর রহমান (৩০)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার এ এস এম আহসানুল কবির জানান, ওমান থেকে আসা বিএস৩২২ নম্বর বিমানে চট্টগ্রাম থেকে ওঠেন জিল্লুর নামে ওই যাত্রী।

শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ব্যাগ থেকে ৮হাজার ৭শ ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৯৫০ গ্রাম, মূল্য প্রায় ৪৩ লাখ ৭৫ টাকা।

আটক জিল্লুর রহমানের বাড়ি চাঁদপুরে। তিনি পেশায় বেসরকারি চাকরিজীবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ