1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

প্রণব মুখার্জির আমন্ত্রণে নৈশভোজে বিএসএমএমইউ’র অধ্যাপক আবদুল্লাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৪০ Time View

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ব্যক্তিগত আমন্ত্রণে নয়াদিল্লীর প্রেসিডেন্ট ভবনে সম্প্রতি নৈশভোজে অংশগ্রহণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ।

গত বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় তিনি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাত ও নৈশভোজে অংশগ্রহণ করেন। এ সময় এ বি এম আবদুল্লাহ তার লেখা বিভিন্ন চিকিৎসা বিষয়ক সাতটি বই প্রণব মুখার্জির হাতে তুলে দেন। ডা. আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ সোমবার সকালে এ সংক্রান্ত একটি লেখা পোস্ট করেন।

সোমবার সকালে জাগো নিউজের সঙ্গে আলাপকালে ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, প্রণব মুখার্জির ব্যক্তিগত আমন্ত্রণে তিনি ভারতের নয়াদিল্লীতে যান। ২২ ফেব্রুয়ারি নয়াদিল্লীর বাসভবনে তিনি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেন। তার লেখা সবগুলো বই দিলে তিনি সাদরে গ্রহণ করেন ও ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ