1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনতে কাজ শুরু করবে বাংলাদেশ-ইইউ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৫৮ Time View

ইউরোপে অবস্থানরত দেশের অবৈধ অভিবাসীদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে কাজ শুরু করবে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন( ইইউ)। ব্রাসেলসে অনুষ্ঠিত বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিতীয় পর্যায়ের ‘ডিপ্লোম্যাটিক কনসালটেশনস’ শীর্ষক আলোচনা শেষে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিটি ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস চূড়ান্ত করতে উভয়পক্ষ সম্মত হয়েছে।

বিবৃতিতে গত ১৫ ফেব্রুয়ারি ব্রাসেলসে অনুষ্ঠিত এক আলোচনা সভার কথা উল্লেখ করে বলা হয়েছে,  দুপক্ষের মধ্যে গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। এতে উভয় পক্ষের রাজনৈতিক প্রেক্ষাপটসহ আলোচনার বিষয়বস্তু ছিল ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল স্ট্রাটেজি, বাণিজ্য, বিনিয়োগ, অস্ত্র বাদে সব ইস্যু। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন তাদের সহযোগিতা জোরালোর বিষয়েও আলোচনা হয়।

এমন ইস্যুর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- কানেকটিভিটি , অভিবাসন, শান্তি ও নিরাপত্তা, সন্ত্রাস, এজেন্ডা ২০৩০। এ ছাড়া ‘হরাইজন ২০২০’ বিষয়ে সহযোগিতা জোরালো করা।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ব্রাসেলসে  ওই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক। ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এশিয়া ও প্রশান্ত অঞ্চলীয় ব্যবস্থাপনা পরিচালক গানার ওয়েগান্ড। অঅগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকায়   একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ