1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

আবার চমক আমির খানের

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ এপ্রিল, ২০১২
  • ১৩৫ Time View

আমির খান মানেই নতুনত্ব। হোক না তা অভিনয়ে, পরিচালনায় কিংবা প্রযোজনায়। নতুনত্ব বজায় রাখেন যে কোনো সৃজনশীল কাজে। আমির খান এবার নতুন চমক নিয়ে আসছেন তার টেলিভিশন শো ‘সত্যমেব জয়তি’তে।

বলিউড পারফেক্টশনিস্ট আমির খান তার নতুন টিভি শো’য়ের প্রতিটি পর্বে চমক হিসেবে রাখছেন নতুন নতুন গান। এই টিভি শো’তে পরিবেশিত গানগুলো নিয়ে আমির খান একটি মিউজিক অ্যালবাম বের করারও পরিকল্পনা করেছেন বলে জানা গেছে।

‘দিল্লি বেলি’ ছবির সঙ্গীত পরিচালক রাম সাম্পাতের সুরে এই টিভি শোর ১৬টি পর্বে থাকছে ১৬টি স্পেশাল গান। এই গানগুলো নিয়েই একটি স্পেশাল অ্যালবাম বের করবেন আমির খান।

শো’র ১৬টি গানের কাজা অত্যন্ত নিঁখুতভাবে করা হয়েছে। আমির খান ও রাম সাম্পাত এখনো আরো কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি একটি গানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন বলিউডের প্লে-ব্যাক গায়ক সুখবিন্দর সিং। ২২ মিনিটের এ গানটি ‘সত্যমেব জয়তি’ –এর প্রমোতে ব্যবহার করা হবে।

পারফেক্টশনিস্ট আমির খান টিভি শোতেও তার শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টার কমতি রাখছেন না।  রাম সাম্পাতের স্টুডিওতে গানগুলোর রেকর্ডিং নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। । এরপরই স্টারপ্লাসে শুরু হবে আমির খানের টিভি শো ‘সত্যমেব জয়তি’ অনএয়ার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ