1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

আন্তর্জাতিক রুট বাড়াচ্ছে ইউএস-বাংলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১১ Time View

বাংলাদেশি এয়ারলাইন্স হিসেবে আন্তর্জাতিক রুটে একক ক্ষমতাধর প্রতীয়মান হচ্ছে দেশের শীর্ষ বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। আগামী ১ মার্চ কুয়ালালামপুর এবং ৯ মার্চ সিঙ্গাপুর রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এপ্রিলের মধ্যে দোহার ফ্লাইট অপরেশনে যাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। চলতি বছরের শেষের দিকে ভুটান রুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, বিমানবন্দরের ক্যাটাগরি জটিলতার কারণে আমরা এখনও দূরপাল্লার রুটে অপারেশন করতে সক্ষম নই। সিভিল এভিয়েশন তবে সংশ্লিষ্ট সবার আন্তরিকতা এসব বাধা দূর করতে পারে। আর ক্যাটগিরির উন্নয়ন হলে ধীরে ধীরে ইউরোপ-আমেরিকার আকাশেও ডানা মেলার পরিকল্পনা রয়েছে আমাদের।

মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, বর্তমানে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা, ঢাকা-মাসকাট-ঢাকা ফ্লাইট চলছে। ঢাকা-কলকাতা-ঢাকা রুটে তো রয়েছে প্রতিদিনের ফ্লাইট। রয়েছে চট্টগ্রাম থেকে সরাসরি কলকাতার সংযোগ।

তিনি বলেন, সেবা ও মানে আমরা কখনও কম্পোমাইজ করিনি, ভবিষ্যতেও করবো না। সর্বোচ্চ যাত্রীসেবা দিয়ে যথাসময়ে ফ্লাইট অপারেশনে সুনাম কুঁড়িয়েছে আমাদের এয়ারলাইন্স। শিডিউল বিপর্যয় না থাকায় যাত্রীদের আস্থা বাড়ছে। তাদের আস্থার প্রতি শ্রদ্ধা রেখে আমারা নতুন রুটে যাচ্ছি। ধীরে ধীরে এশিয়ার নির্ভরযোগ্য, একটি এয়ারলাইন্স হয়ে উঠতে চায় ইউএস-বাংলা। যেটিতে কোনো ধরনের সিডিউল উলট-পালট হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ