1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

খুলনায় চিকিৎসক হত্যা মামলায় একজনের ফাঁসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
  • ১৫১ Time View

খুলনা মহানগরীর ফুলবাড়ী এলাকার মৈত্রী নার্সিং হোম এর চিকিৎসক গৌরাঙ্গ দাসকে কুপিয়ে হত্যার দায়ে একই ক্লিনিকের ওয়ার্ড বয় রাসেল ঢালীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোসা. দিলরুবা সুলতানা এই রায় দেন। এসময় আসামি রাসেল ঢালী আদালতে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত মহানগর দায়রা জজ আাদালতের অতিরিক্ত পিপি বিরেন্দ্র নাথ সাহা বলেন, মৈত্রী নার্সিং হোম এর সেবিকা সুজাতার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন রাসেল। একাজে তাদেরকে বাধা দেন চিকিৎসক গৌরাঙ্গ দাস। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৩ সালের ১১ নভেম্বর রাসেল ঢালী গৌরাঙ্গ দাসকে কুপিয়ে হত্যা করে।

এই ঘটনায় একই দিনে নিহতের স্ত্রী মিতারাণী ভৌমিক বাদী হয়ে নগরীর খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ পত্র দাখিলের পর বিচার শুরু হলে আদালত ১৭ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণে আসামি রাসেল ঢালীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ