1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

চ্যানেল আইতে নায়করাজের জন্মদিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭
  • ১৪২ Time View

নায়করাজের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই ২৩ জানুয়ারি প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে বেলা ১২টা ৩০ মিনিটে নায়করাজের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান ‘তারকাকথন সরাসরি’।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন অনন্যা রুমা। বেলা ১টা ৫ মিনিটে রাজ্জাক অভিনীত ছবির গানের অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’ প্রচার হবে। এটি পরিচালনা করবেন এস আরমান।

ওইদিন বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে রাজ্জাক অভিনীত চলচ্চিত্র ‘পিতার আসন’। পরিচালনায় এফ আই মানিক। অভিনয়ে রাজ্জাক, সুচরিতা, আমিন খান, অপু, শাকিব খান, নিপুন, আলীরাজ, আদিল, সুব্রত, মর্জিনা, নাসরিন, ডন, কাজী হায়াৎ, ডিপজল, শিশুশিল্পী সান প্রমুখ।

সর্বশেষ সন্ধ্যা ৬টায় প্রচার হবে রাজ্জাকের অংশগ্রহণে ‘আমার ছবি’র বিশেষ পর্ব। উপস্থাপনা করেছেন শফিউজ্জামান খান লোদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ