1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

জিপি মিউজিকে সেরা লোকাল বাস ও প্রীতম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭
  • ১১৯ Time View

বছর জুড়ে জিপি মিউজিক মুখর ছিল নতুন নতুন গানে। বছর শেষে তারা জরিপ করে পাঠকের ভোটে কোন গান সেরা। মূলত বেশ কিছু বিভাগে তারা মনোনয়নের জন্য অনলাইনে ভোটের আয়োজন করে। সেখান থেকে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

চলতি বছরের এই স্বীকৃতিতে চার বিভাগে সেরা হয়েছে গানচিল মিউজিকের গান, অ্যালবাম ও শিল্পীরা। তারমধ্যে আউটস্ট্যান্ডিং ডেব্যু অব দ্যা ইয়ার ২০১৬ জিতে নিয়েছে প্রীতম হাসান। প্রীতম হাসানের প্রথম একক অ্যালবামটি প্রকাশ পেয়েছে গানচিল মিউজিকের ব্যানারে।

এবং বেস্ট ডান্স সং অব দ্যা ইয়ার ২০১৬ জিতে নিয়েছে ‘লোকাল বাস’। এ গানটিও গানচিল মিউজিক থেকে প্রকাশিত। গোলাম রাব্বানীর কথায় প্রীতমের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ।

Momtaz

এছাড়া স্পট লাইট ডিভা অব দ্যা ইয়ার ২০১৬ জিতে নিয়েছেন ন্যান্সি। সারা বছর ধরে বিভিন্ন গানের জন্য তাঁকে নির্বাচন করা হয়েছে। ন্যান্সির উল্লেখযোগ্য বিভিন্ন বিষয়ক গান এসেছে গানচিল মিউজিক থেকেই।

বেস্ট সিঙ্গেল অব দ্যা ইয়ার ২০১৬ জিতে নিয়েছে মিনার রহমানের ‘ঝুম’। গানটি প্রকাশ পায় গানচিল মিউজিকের ব্যানারে।

অ্যাওয়ার্ড’র প্রসঙ্গে গানচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল তার ফেসবুক পেজের মাধ্যমে গান সংশ্লিষ্ট সকলকে এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ