1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান

জামিন চান সেই রসরাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭
  • ৮২ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফকে অবমাননা করে ছবি পোস্টের ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় কারাভোগরত রসরাজ দাসের (৩০) জামিন শুনানি হয়েছে।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে জেলা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে জামিন শুনানি হয়।

আদালতের বিচারক জামিন শুনানির আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন। তবে জামিন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না অভিযুক্ত রসরাজ দাস।

রসরাজ দাস ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে।

রসরাজের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন তার আইনজীবী অ্যাড. মো. নাসির মিয়া।

তিনি সাংবাদিকদের জানান, আদালতে ফরেনসিক রিপোর্ট জমা দেয়া হয়েছে। বিচারক জামিন শুনানি শেষে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ফেসবুকে পবিত্র কাবা শরীফকে অবমাননা করে ছবি পোস্ট দেয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ (৩০) দাসের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে নাসিরনগর উপজেলা।

পরদিন (৩০ অক্টোবর) মাইকিং করে সমাবেশ ডাকে দুটি ইসলামি সংগঠন। সমাবেশ শেষ হওয়ার পরপরই দুষ্কৃতকারীরা নাসিরনগর উপজেলা সদরে তাণ্ডব চালায়।

এসময় দুষ্কৃতকারীরা উপজেলার অন্তত ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এরপর ৪ নভেম্বর ভোরে ও ১৩ নভেম্বর ভোরে দুষ্কৃতকারীরা আবারও উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়েরর অন্তত ৬টি ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ