1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

বিস্ফোরক মামলায় আব্বাসসহ ১৮ জনকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ১৮০ Time View

14রমনা থানার বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্ররায়সহ ১৮ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্ল অভিযোগপত্র আমলে নিয়ে তাদের অব্যাহতি প্রদান করেন।

উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন, বিএনপি নেতা এম মাহবুব উদ্দিন খোকন, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মেজর হাফিজ উদ্দিন ও আব্দুস সালাম।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রমনা থানার বাংলামোটর মোড়ে পুলিশের গাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। গাড়িতে থাকা পুলিশ কনেস্টবল সাইফুল ও ফেরদৌস আগুনে আহত হন। তাদের ঢাকা মেড়িকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার কনেস্টবল ফেরদৌসকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

২০১৬ সালের ৪ মে সিআইড়ির পরিদর্শক আলী আক্কাছ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ১৮ জনকে অব্যাহতির আবেদন করেন। বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুলসহ ৮ জনের চার্জশিট দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ