1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠনকারী প্রথম দেশ’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ১৩৮ Time View

1জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রথম দেশ হিসেবে বাংলাদেশের ৪০ কোটি ডলারের ‘ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড’ গঠনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মরক্কোর মারাকাসের বাব ইগলিতে মঙ্গলবার বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২২) উচ্চ পর্যায়ের বৈঠকে বিশ্ববাসীকে এ তথ্য জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যে (এসডিজি) পানি নিয়ে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জনে তহবিল গঠনের প্রস্তাব করেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ যথাযথভাবে মোকাবিলা না করলে আমরা কখনোই এসডিজির কাঙ্ক্ষিত ফল পাবো না।

বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনায় ‘সফলতা’ অর্জনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগাম সতর্কতা ব্যবস্থা, সাইক্লোন শেল্টার ও উপকূলে গাছ লাগানোর মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যা বাংলাদেশে উল্লেখযোগ্য হারে জানমালের ক্ষতি কমিয়ে এনেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার মরক্কোর মারাকাশে এ সম্মেলনে যোগ দেন। এতে ৮০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে অংশ নিয়েছেন।

মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের আমন্ত্রণে এসব দেশের প্রধানেরা তিন দিনব্যাপী এ সম্মেলনের বিভিন্ন পর্বে স্ব-স্ব দেশের পক্ষে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ