1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

সাজার বিরুদ্ধে এমপি বদির আপিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ১৭৪ Time View

22দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি সাজার বিরুদ্ধে আপিল করেছেন। বদির তিন বছরের কারাদণ্ড হয়েছে নিম্ন আদালতে।

মঙ্গলবার সংসদ সদস্য বদির অন্যতম আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আমরা আপিল দায়ের করেছি।

এর আগে গত ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে বদির বিরুদ্ধে ২০১৪ সালের ২১ আগস্ট রমনা থানায় অভিযোগপত্র দেয় দুদক।

এতে বলা হয়, সার্বিক তদন্তে আবদুর রহমান বদি তার জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এছাড়া ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা গেছে, তার সম্পদের পরিমাণ ৩৫১ গুণ বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ