1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

আবারো বিজ্ঞাপনে কেয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ১৬৯ Time View

33দীর্ঘদিন পর বিজ্ঞাপনে কাজ করলেন জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। তাকে এবার দেখা যাবে কোকোলা পিনাট বাটার স্যান্ডউইচ বিস্কুট`র নতুন বিজ্ঞাপনের মডেল হিসেবে।

কাজী ইলিয়াস কল্লোলের পরিচালনায় আজ সোমবার (১৪ নভেম্বর) থেকে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়েছে উত্তরার একটি শুটিং বাড়িতে।

নতুন বিজ্ঞাপন নিয়ে কেয়া বললেন, ‘বিজ্ঞাপনটির চিত্রনাট্য খুব সুন্দর। তাই কাজটি করতে রাজি হয়েছি। আর কল্লোল ভাইয়ের সঙ্গে আমি এর আগেও অনেক কাজ করেছি। যে কারণে তার সাথে আমার বোঝাপড়াটাও ভালো। সবমিলিয়ে বেশ ভালো একটি বিজ্ঞাপন হতে যাচ্ছে বলে আশা করি।’

জানা গেছে, কোকোলা পিনাট বাটার স্যান্ডউইচ বিস্কুট’র এই নতুন বিজ্ঞাপনটির প্রচার এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথমদিকে শুরু হবে।

এদিকে সম্প্রতি ‘শিরোনামে তুমি’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন কেয়া। এখানে তিনি চিত্রনায়ক সাইমনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ