1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে মানবতা ও সম্প্রীতির সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ২৯০ Time View

60‘জ্বালাও আলো, আপন আলো, জয় করো এই তামসীরে’- এ স্লোগানকে সামনে রেখে  লক্ষ্মীপুরে মানবতা ও সম্প্রীতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জেলা শাখার আয়োজনে এ উপলক্ষে টাউন হলে গতকাল শুক্রবার সকালে শুরু হয়ে রাত পর্যন্ত চলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

সংগঠনের জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম ভূঁইয়া তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এবং জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় প্রতিনিধি রফিক আহম্মেদ মিন্টু।

জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জেলা শাখার সদস্য টিংকু রঞ্জন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রব শামীম, মাহবুবে এলাহী সানি, সদস্য স্বপন চন্দ্র দেবনাথ, মাহবুবুল বাসার, বাবুল চক্রবর্তী, তাপস শর্মা বাপ্পি, ফাহমিদা মাহবুব রূপা, শুভ কুমার দেবনাথ প্রমুখ। পরে সংগঠনের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শনার্থীদের মাতিয়ে তোলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ