1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬
  • ১৮৭ Time View

4076ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা ও ৭১ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে দুই উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। তবে মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, সকাল ১০টায় জেলার কসবা উপজেলার ধজনগর সীমান্ত এলাকায় চন্ডিদার বর্ডার আউটপোস্টের (বিওপি) হাবিলদার মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একই উপজেলার বাগানবাড়ী সীমান্ত এলাকায় সোমবার দিবাগত রাতে অভিয়ান চালিয়ে ২৪ বোতল হুইস্কি এবং কাশিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আরও ২৭ বোতল হুইস্কি ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেন সিংগারবিল সীমান্ত ফাঁড়ির বিজিবি জওয়ানরা।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ