1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

বাম মোর্চার পরিবেশ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাঁধা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারি, ২০১৬
  • ১৪৭ Time View

1751সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের বাতিল চেয়ে গণতান্ত্রিক বাম মোর্চার পরিবেশ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাাঁধা দিয়েছে পুলিশ। এ সময় বাম মোর্চার নেতা-কর্মীদের সঙ্গে ধস্তা-ধস্তির ঘটনাও ঘটে। বুধবার দুপুরে  জাতীয় প্রেসক্লাবের পাশে সচিবালয়ের ৫ নং গেট সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে পরিবেশ মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা করে গণতান্ত্রিক বাম মোর্চার নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাঁধা দেয়। নেতাকর্মীরা পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কর্মীদের ধস্তা-ধস্তির ঘটনা ঘটে। পরে বাঁধার মুখে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে বাম মোর্চার কর্মীরা।

সমাবেশে গণতান্ত্রিক বাম মোর্চার সাবেক সমন্বয়ক মোশরেফা মিশু বলেন, “এ কয়লাভিত্তিক তাপ-বিদ্যুৎ কেন্দ্র ভারতে করার কথা ছিল। কিন্তু ভারতে অনুমতি দেয়া হয়নি। এরপর ওই ভারতীয় কোম্পানি কিভাবে বাংলাদেশে এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি পায়?”

তিনি আরো বলেন, “সুন্দরবন পৃথিবীর অন্যতম একটা ঐতিহ্য। যা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রক্ষা করছে। কিন্তু এই সুন্দরবনের ধ্বংস করার পায়তারা করা হচ্ছে।”

এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নেতা শুভ্রাংশু চক্রবর্তী, সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক কমরেড হামিদুল হক, বাম মোর্চার সমন্বয়ক আব্দুস সাত্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ