1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

কুমিল্লায় যুবতীকে জবাই করে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬
  • ১৪০ Time View

1616কুমিল্লার দেবিদ্বারে তাহমিনা আক্তার (২০) নামের এক যুবতীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিখোঁজের তিনদিন পর রোববার দুপুরে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ-মনিপুর গ্রামের একটি জলাশয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মা রফিয়া খাতুন জানান, গত বৃহস্পতিবার দুপুর থেকে তার মেয়ে (তাহমিনা আক্তার) নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার দুপুরে স্থানীয় এক কৃষক জমিতে কাজ করতে এসে কচুরীপানার স্তুপে তার ক্ষত-বিক্ষত মরদেহ দেখে পুলিশে খবর দেন।

নিহত তাহমিনা আক্তার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের নূরুল ইসলামের মেয়ে। তিনি বাবা-মায়ের সঙ্গে সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও দক্ষিণ পাড়া গ্রামের নানা মৃত রোশন আলীর বাড়িতে থাকতেন।

দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল জানান, হত্যাকাণ্ডের মোটিভ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তাকে ধরালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। তবে ওই যুবতীকে হত্যার পূর্বে দুর্বৃত্তরা ধর্ষণ করে থাকতে পারেন। ময়নাতদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ