1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস

শাহজালালে ৬ কেজি স্বর্ণসহ দুই চীনা নাগরিক আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
  • ১৪৩ Time View

1112হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি স্বর্ণসহ দুই চীনা নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১১২ ফ্লাইট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন চানকক ওয়াই (২৪) ও চেন সিম শেপ (৫৮)। আটককৃতদের প্যান্টের বেল্টে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল এসব স্বর্ণ। তাদের কাছ থেকে এক কেজি ওজনের মোট ছয়টা বার উদ্ধার করা হয়। এ স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার জানান, আটককৃতরা এর আগেও বাংলাদেশে এসছিল। তখন থেকে নজরদারিতে রেখে বুধবার তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এসি শহীদুজ্জামান।

উল্লেখ্য, এ নিয়ে বুধবার মোট সাড়ে ২০ কেজি স্বর্ণ আটক হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দুপুরে দুই নারী যাত্রীর কোমড় থেকে সাড়ে ১৪ কেজি ওজনের মোট ১২৫টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদফতর। সে সময় দুই নারী যাত্রীসহ চারজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ