1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

কাঁটাখালি পৌর ছাত্রদলের সভাপতি গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ১৩৯ Time View

1010রাজশাহী কাটাখালি পৌর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম শরিফকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। রোববার রাত সাড়ে আটটার দিকে মহানগরীর দেওয়ান পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরীফ নগরীর দেওয়ানপাড়া এলাকার আসগর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কাঁটাখালি পৌর এলাকার দেওয়ানপাড়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মাসুদ রানার নির্বাচনী প্রচারণা চলাকালে রোববার রাত সাড়ে আটটার দিকে মতিহার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বশির তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গ্রেফতারের পর এক প্রতিক্রিয়ায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মাসুদ রানা জানান, নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্থ করতেই তাদের নেতাকর্মীকে আটক করা হচ্ছে। অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান তিনি।

এ ব্যাপারে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, গ্রেফতারকৃত ছাত্রদল নেতা শরীফ একটি নাশকতা মামলার পলাতক আসামি ছিলেন। সে জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ