1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

সরকারি স্কুলে অনলাইনে ভর্তির আবেদন শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
  • ২৩৯ Time View

দেশের সব সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন প্রক্রিয়া আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলে এ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ১৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। তবে ইন্টানেটের ধীর গতির কারণে অনেকেই দুর্ভোগে পড়ছেন বলে জানা গেছে।

মাউশি সূত্র জানায়, ঢাকা মহাগনরীসহ (চট্টগ্রাম ছাড়া) সকল বিভাগীয় ও জেলা সদরের সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টা থেকে শুরু হয়েছে। (gsa.teletalk.com.bd) এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন ফি ১৫০ টাকা পরিশোধ করতে হবে টেলিটকের মাধ্যমে।

এবারো ঢাকা মহানগরীর স্কুলগুলোকে ‘ক’, ‘খ’ ও ‘গ’ এই তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। একজন শিক্ষার্থী তিনটি গ্রুপ থেকে তিনটি স্কুলে ভর্তির আবেদন করতে পারবে। একটি গ্রুপ থেকে একাধিক আবেদন করা যাবে না। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা ‘এ’ গ্রুপের ১৭, ‘বি’ গ্রুপের ১৮ ও ‘সি’ গ্রুপের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রথম শ্রেণির লটারি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তির নীতিমালা অনুযায়ী, এবার শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানকেই নির্ধারিত ক্যাচমেন্ট এরিয়া (সেবা এলাকা) অনুযায়ী ৪০ শতাংশ এলাকা কোটা অনুসরণ করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য মাউশির (http://dshe.gov.bd/) ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রসঙ্গত, সোমবার রাত ১২টা ১মিনিট থেকে আবেদন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান করার জন্য আবেদনের সময় পেছানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ