1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ

নড়াইলে বিভিন্ন মামলায় গ্রেফতার ৫৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
  • ১৪৫ Time View

211নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দেশীয় একটি রিভলবার, ৫৪টি দেশীয় অস্ত্র ও ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার ও অস্ত্রশস্ত্রাদি উদ্ধার করা হয়।

নড়াইল সদর থানায় ১৭, লোহাগড়া থানায় ১৭, কালিয়া থানায় ১০ এবং নড়াগাতী থানায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া পরিত্যক্ত অবস্থায় দেশীয় একটি রিভেলবার, ৩৮টি সুড়কি, আটটি ঢাল, পাঁচটি রামদা, দুটি ছ্যানদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ