1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বাজেট বাস্তবায়ন সম্ভব নয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫
  • ১২১ Time View

press brefingদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে বাজেটের জিডিপি প্রবৃদ্ধি ও রাজস্ব লক্ষমাত্রা অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট হাফিজুর রহমান খান।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সোমবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৫-১৬ এর প্রতিক্রিয়া’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাফিজুর রহমান বলেন, বাজেট বাস্তবায়নের অন্যতম শর্ত হচ্ছে সুশাসন। আমি বিশ্বাস করি, সুশাসন নিশ্চিত করার মাধ্যমেই রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব।

তিনি বলেন, শুধু বিনিয়োগ নির্ভর হলে দেশের উন্নয়ন হবে না। শিল্প উন্নয়ন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব। তাই দেশের উন্নয়নের জন্য সরকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার।

হাফিজুর রহমান আরও বলেন, দেশে কর্মসংস্থান না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। যার বাস্তব প্রমাণ সাগরে হাজার হাজার অভিবাসী মানুষ।

বাজেট বাস্তবায়নে সরকারের দক্ষতা প্রমাণ করতে রাজস্ব কর আদায়ের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সাবেক সভাপতি মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহামুদুর রহমান, সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ