1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

পুরানা পল্টনের স্বদেশ টাওয়ারে আগুন, নিহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৯ Time View

fire pরাজধানীর পুরানা পল্টনের স্বদেশ টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই ভবনের চতুর্থ তলার লেফড করপোরেশন কোম্পানির পিওন ছিলেন।

আজ শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ভবনটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার পর চতুর্থ তলায় থাকা আনোয়ার হোসেন তীব্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।

লেফড করপোরেশনের অ্যাডমিন অফিসার বদরুজ্জামান জানান, আনোয়ার হোসেন রাতে চতুর্থ তলায় ছিলেন। আগুন লাগার পর তিনি সিড়ি দিয়ে নামার চেষ্টা করেন। তবে সিড়ি ঘরের তীব্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিবিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ফায়ার সদর দফতরের পরিদর্শক মো. জহির জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন।

সেখানে আগুনের ধোঁয়ায় চার জন অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অসুস্থদের মধ্য থেকে আনোয়ার হোসেনের মৃত্যু ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ