1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ময়মনসিংহে ১৩ জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৩ Time View

moyman23ময়মনসিংহের হালুয়াঘাটে পাঁচজনকে খুনের দায়ে ১৩ জনকে যাবজ্জীবন ও দুই জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

খুনের ঘটনার ১৯ বছর পর বুধবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ড. মোহাম্মদ আমীর উদ্দিন এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- হালুয়াঘাট উপজেলা সদরের গরুহাটা গোপীনগর এলাকার হোসেন আলীর ছেলে হক মিয়া, আকবর আলীর ছেলে সিরাজুল, মানিক ও আজিজুল, ওমেদ আলীর ছেলে আব্দুস সাত্তার, বারেক, নুর মোহাম্মদ ও কাসেম, আব্দুল হেকিম মুন্সীর ছেলে ফজলুল করিম, আবু তাহের ওরফে নকুল ও আবুল খায়ের, সোবহানের ছেলে গফুর উদ্দিন এবং আব্দুল হেকিমের ছেলে রমজান।

দশ বছর সাজাপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন ওরফে জসু ও আব্দুর রাজ্জাক।

মামলায় ১০৭ জন আসামির মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান এবং বাকীদের বেকসুর খালাস প্রদান করে আদালত। এর মধ্যে সাতজন পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে হালুয়াঘাট উপজেলা সদরের গরুহাটা গোপীনগর এলাকায় জালাল উদ্দিনের সঙ্গে হোসেন আলী মন্ডলের বাকবিতন্ডা ও ঝগড়া এবং এরপর চার দফা গ্রাম্য সালিশ হয়। এতে সুরাহা না হওয়ায় ৯ মে হোসেন আলী মন্ডলের নেতৃত্বে শতাধিক এলাকাবাসী জালাল উদ্দিনের বাড়ির পাঁচটি ঘরে ভাঙচুর চালিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় জালাল উদ্দিনের ছোট ভাই আব্দুল মোতালেবকে (৪২) কুপিয়ে জখমের পর আগুনে পুড়িয়ে হত্যা এবং জালাল উদ্দিনের বড় ভাই নুরুল ইসলাম (৬০), ছোট ভাই আব্দুর রশিদ (৪৫), ভাতিজা সাজাহান (২৬) ও একমাত্র ছেলে আলমগীরকে (১৮) রামদা, বল্লম, কিরিচ ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় জালাল উদ্দিন বাদী হয়ে পরদিন হালুয়াঘাট থানায় ১০৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা  করেন। পরে বিভিন্ন সময় পুলিশ হোসেন আলী মন্ডলসহ একশ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। এরপর সাক্ষ্য-প্রমাণ শেষে দীর্ঘ ১৯ বছর পর আদালত ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড এবং দুইজনকে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ