1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

গোলাম আযমের মামলার কার্যক্রম সমাপ্তি ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮১ Time View

azam24মানবতাবিরোধী অপরাধের মামলায় ৯০ বছরের কারাদ-াদেশপ্রাপ্ত মৃত অধ্যাপক গোলাম আযমের মামলায় দুপক্ষের আপিলকে অকার্যকর ঘোষণা করে সমাপ্তি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার সকালে গোলাম আযমের মামলার সমাপ্তি ঘোষণা করেন।

এ বিষয়ে গোলাম আযমের আইনজীবী এ্যাডভোকেট শিশির মো: মনির বলেন, ‘গোলাম আযম মৃত্যুবরণ করায় তার মামলার কার্যক্রমের পরিসমাপ্তি ঘোষণা করেছেন আপিল বিভাগ।’

গত বছরের ২৩ অক্টোবর ৯২ বছর বয়ষে গোলাম আযম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মৃত্যুবরণ করেন। অসুস্থতার কারণে রায়ের আগে থেকেই ওই হাসপাতালের প্রিজন সেলে রেখে তার মামলার বিচার করা হয়।

২০১৩ সালের ১৫ জুলাই জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদ-াদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গত বছরের ৫ আগস্ট এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন গোলাম আযম। গোলাম আযমকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের দেওয়া সাজা বাতিল এবং খালাস চেয়ে আপিলটি করেছিলেন গোলাম আযমের আইনজীবী এ্যাডভোকেট তাজুল ইসলাম।

অপরদিকে তার সাজা বৃদ্ধির আবেদন করে আপিল দায়ের করেন রাষ্ট্রপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ