1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

চট্টগ্রামে রিকশাচালকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২১ Time View

marderচট্টগ্রামে আজিজ (৩২) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, বুধবার রাতে রিকশা চালানোর কথা বলে আজিজ বাড়ি থেকে বের হন। পরে সকালে বাড়িতে না ফিরলে তার স্ত্রী থানায় অবহিত করেন। পরে সকাল ১০টার দিকে কল্পলোক আবাসিক এলাকার ভেতরে মসজিদের পাশে একটি ফাঁকা প্লট থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আজিজের ঘাড় ও বুকের দুইপাশে ছুরিকাঘাত করা হয়েছে। তার ধারনা রিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা তাকে খুন করতে পারে।
আজিজের বাড়ি কক্সবাজার জেলায়। তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানার কর্মী। তারা বাকলিয়া থানার তুলাতলি জাইল্যাপাড়া এলাকায় থাকেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ