1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

খালেদা ডাইনি: মায়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৫ Time View

mayaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, জনগণের স্বার্থে অবিলম্বে খালেদাকে গ্রেফতার করতে হবে। এতো কিছু হওয়ার পরেও যার হুঁশ হয় না। তার ঠিকানা হওয়া উচিত শ্রীঘরে।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী সমর্থক জোট আয়োজিত ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  এসময় শুধু খালেদা জিয়াই নয়, তার নেত্রীত্বে ২০ দলের যেসব নেতারা দেশবিরোধী ষড়যন্ত্র করছেন, তাদেরও গ্রেফতারের দাবি জানান তিনি।

মায়া বলেন, “খালেদা জিয়া মানুষ খেকো ডাইনি। মানুষের রক্ত ছাড়া তার ঘুম হয় না। তার সম্পর্কে কী বলব! দেশের মানুষকে হরতাল-অবরোধের নামে পেট্রল বোমা মেরে নির্বিচারে অন্যের মায়ের বুক খালি করছেন। দেশের মানুষ আশা করেছিল তার  স্নেহের ছোট পুত্রের মৃত্যুতে হরতাল-অবরোধ প্রত্যাহার করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য! তিনি তা প্রত্যাহার করেননি। তিনি অবরোধ অব্যাহত রেখেছেন। তিনি মানুষ নয়, ডাইনি।”

তিনি বলেন, “যারা আইনের শাসনে বিশ্বাস করে না। কথায় কথায় মিথ্যা বলেন। সন্তানের লাশ নিয়েও নাটক করেন। তাদের সঙ্গে কোনো রকমের সংলাপ বা সমঝোতা হতে পারে না। বেগম জিয়া অপেক্ষা করুণ, নির্বাচন হবে ২০১৯ সালে। এর আগে কোনো সংলাপ বা নির্বাচন হবে না।”

সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, সহ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ