1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

বান্দরবানে ট্যাক্সি উল্টে নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৩৯ Time View

cngবান্দরবানের কসাই পাড়া এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

রোববার ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ট্যাক্সিটি যাত্রী নিয়ে রেইছা এলাকা থেকে বান্দরবান শহরের দিকে আসার সময় কসাই পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্যাক্সির নিচে চাপা পড়ে নির্মাণ শ্রমিক মো. আমিন (৫২) ও থুইসানু মার্মা (৪৮) নামের দুই যাত্রী নিহত হন। আহত হন আরো চার যাত্রী।

আহতারা হলেন- রেদামা মার্মা (৫৮), সুইম্রা প্রু (৫০), বাবুল দাশ (৫৪) ও মাছাই মার্মা (২২)।

পুলিশ ও দমকল বাহিনী সূত্র জানায় কক্সবাজার থ ১১. ১২৮০ নাম্বারের ট্যাক্সিটি হরতালের সময় যাত্রী বোঝাই করে শহরে আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বাবুল দাশের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের সবার বাড়ি রেইছা এলাকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ