1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

মানিকছড়ির দুর্গম গ্রামে গোলাগুলি, নিহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫
  • ১১১ Time View

cross fireখাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম লাপাইদং পাড়ায় আধিপত্য  বিস্তার নিয়ে  দুইপক্ষের গোলাগুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ‘র এক কর্মী নিহত হয়েছেন। ওই ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবরটি পুলিশ ও ইউপিডিএফ এর পক্ষ হতে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও ইউপিডিএফ এর সশস্ত্র কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ইউপিডিএফ কর্মী খুন হন। ইউপিডিএফ জানিয়েছে, নিহত কর্মীর নাম উচিমং মারমা ওরফে বাবু।

মানিকছড়ি থানার ওসি সফিকুল ইসলাম জানিয়েছেন, সেনাবাহিনী ও পুলিশ তল্লাসী চালিয়ে একটি মৃতদেহ উদ্বার করেছে। তবে নাম পরিচয় জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ