1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

বরিশালে বাস-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫
  • ১০০ Time View
road accident2বরিশালের উজিরপুরে বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারায়ণপুর বাজার এলাকায় বরিশাল-বানারীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
উজিরপুর থানার ওসি নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে আওলাদ হোসেন (৪২) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি বরিশাল কাস্টমস অফিসে চাকরি করতেন; তার বাড়ি বরগুনায়। ওই মাহেন্দ্রর  আরেক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের স্বরূপকাঠী থেকে একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। আর বরিশাল থেকে দুটি আলফা মাহেন্দ্র যাচ্ছিল বানারীপাড়ার দিকে।
নারায়ণপুর এলাকায় একটি মাহেন্দ্র সামনের মাহেন্দ্রকে পাশ কাটিয়ে এগোতে চাইলে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে যায় এবং চার আরোহীর মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ