1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সঞ্জয়কে এত লম্বা ‘ছুটি’ কেন?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
  • ১৫৮ Time View

সঞ্জয় দত্তের প্রতি কি একটু বেশিই সদয় জেল কর্তৃপক্ষ? অস্ত্র আইনে দোষী সাব্যস্ত বলিউড তারকার ৫ বছরের সশ্রম কারাদণ্ড বহাল রাখার রায় দেয় সুপ্রিম কোর্ট৷ গত বছরের মে মাসে সেই রায়ের পর থেকে ইয়েরওয়াড়া জেলে তার ঠিকানা হওয়ার কথা৷ অথচ গত দেড় বছরের জেলের বাইরে কাটিয়েছেন অভিনেতা৷ ফারলো image_111577_0বা প্যারোল পেয়েছেন মোট ১১৮ দিন!

স্বভাবতই প্রশ্ন উঠছে৷ ২৩ ডিসেম্বর ১৪ দিনের ফারলো পেয়ে বাড়ি ফিরে আজ সপরিবার ‘পিকে’ দেখতে গেছেন৷ আমির খান অভিনীত এই ছবিতে পার্শ্ব চরিত্রে তিনি৷ জেলের জল-হাওয়া খেয়ে ১৮ কেজি কমেছে৷ ছুটি পেয়ে গতকাল ঘটা করে শরীরের ‘এইট প্যাকস’ দেখিয়েছেন খোশমেজাজে থাকা সঞ্জয়৷

গত বছর ডিসেম্বরেই স্ত্রী মান্যতার অসুস্হতার কারণ দেখিয়ে একমাস প্যারোল নিয়েছিলেন৷ যদিও ওই সময়ে মান্যতাকে বলিউডের একটি পার্টিতে দেখা যায়৷ প্রশ্নও ওঠে৷ তবু আবার মান্যতার কারণেই আবার প্যারোলের মেয়াদ বাড়িয়ে নেন তিনি৷ আবার ওই বছরই সেপ্টেম্বরে পায়ে অস্ত্রোপচারের জন্য প্রথমে ১৪ দিনের ফারলো পান৷ পরে সেটা বাড়িয়ে আরও ১৪ দিন হয়ে সঞ্জয়ের আবেদনে৷ সাধারণত বন্দীর পরিবারের কেউ গুরুতর অসুস্হ হলে অথবা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে ৩০ দিনের প্যারোল পাওয়া যায়৷ তবে মাত্র দেড় বছরের মাথায় ১১৮ দিন জেলের বাইরে থাকা নজিরবিহীন৷ এ বছরের গোড়ার দিকে দ্বিতীয়বার প্যারোল দেওয়ায় প্রশ্ন তুলেছিল বম্বে হাইকোর্ট৷ সরকারের কাছে নথি দেখতে চায়৷ তবে অভিনেতা যে বাড়তি খাতির পাচ্ছেন, তা মানতে নারাজ ইয়েরওয়াড়া জেল কর্তৃপক্ষ৷- ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ