1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

পরমাণু কর্মসূচি বন্ধে রাজি হয়েছে উ. কোরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২
  • ১৫০ Time View

পরমাণু কর্মসূচি বন্ধ করতে রাজি হয়েছে পরমাণু বোমার অধিকারী দেশ উত্তর কোরিয়া। বুধবার যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া পরমাণু জ্বালানি হিসেবে ব্যবহৃত তেজষ্ক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে সম্মত হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া ন্যুল্যান্ড বলেছেন, ‘পরমাণু কর্মসূচি স্থগিত রাখতে এবং দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে সম্মত হয়েছে পিয়ংইয়ং।’

এমনকি তাদের অঙ্গীকার পর্যবেক্ষণের জন্য ইয়ংবায়োন পরমাণু কেন্দ্র পরিদর্শনের জন্য জাতিসংঘ পরমাণূ পরিদর্শকদের সেখানে যেতেও অনুমতি দেবে বলে জানিয়েছেন ন্যুল্যান্ড।

উত্তর কোরিয়ার এই প্রতিশ্রুতির বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটিতে প্রস্তাবিত খাদ্য সহায়তা প্যাকেজ অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমও এই সমঝোতার খবর নিশ্চিত করেছে। বলেছে, ওয়াশিংটন তাদের ২ লাখ ৪০  হাজার টন খাদ্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

গত সপ্তাহে বেইজিংয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে এক বৈঠকের পরই এই ঘোষণা এল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ