1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

এবার নাটক লিখলেন গোলাম মাওলা রনি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২৬ Time View

rony8এবার নাটক লিখলেন সাবেক সাংসদ গোলাম মাওলা রনি। ‘রাজমহলের লেখক’ শিরোনামে গোলাম মাওলা রনির লেখা নাটকটি পরিচালনা করেছেন সবুর খান।

নাটকের কাহিনী আবর্তীত রাজমহলের লেখক রায়হান সাহেবকে নিয়ে। আর রায়হান সাহেবের চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। নাটকে দেখা যাবে লেখক রায়হান সাহেবের দিনকাল ভালই কাটছিল। লেখালেখিতে অল্প সময়ের মধ্যে বেশ নাম করে ফেলেছেন তিনি। নতুন উপন্যাস ‘রাজমহল’ পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এক বিকেলে ফুরফুরে মেজাজে উনি রিকশা করে বাসায় ফেরার পথে অভিনব ছিনতাই দলের কবলে পড়েন। এ নিয়েই এগিয়ে যায় নাটকের গল্প।

কথার জালে মুগ্ধ করে রায়হান সাহেবের সব কিছু তারা কেড়ে নেয়। এর পর থেকেই তাঁর মনোজগতে বিরাট পরিবর্তন দেখা দেয়। স্ত্রী সাহানার সব কিছুই তাঁর অসহ্য লাগে, এই সুযোগে তাঁর খুব কাছে চলে আসে রাজমহল উপন্যাসের একজন ভক্ত পাঠিকা অরুনা। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া, অহনা, আল মনসুর, তারিক স্বপন, ফাহমিদা, নূপুর, শান্তা প্রমুখ।

এটিএন বাংলায় আগামী ঈদ উল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ