1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

নিউট্রিনো পরীক্ষণে ভুল ছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৭৩ Time View

গত বছর CERN ল্যাবরেটরির একটি পরীক্ষায় দাবি করা হয়েছিল,অতি পরামাণবিক কণা নিউট্রিনোর গতি আলোর গতির চেয়ে বেশি। কিন্তু এখন সেই পরীক্ষণের নির্ভুলতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তারের দুর্বল সংযোগ এবং সময় পরিমাপে ভুল ছিল বলে ধারণা করছেন অনেকে। একারণে আগামী মে তে আবারো পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে CERN।

সুইজারল্যান্ডের জেনেভার কাছে অবস্থিত CERN ল্যাবরেটরির সেই OPERA নামের পরীক্ষণে প্রাথমিকভাবে যে ফল পাওয়া গিয়েছিল তা আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের মূল স্বীকার্যটির সঙ্গে সাংঘর্ষিক হয়।

১৯০৫ সালে প্রকাশিত আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের প্রধান স্বীকার্য হলো- মহাবিশ্বে আলোর গতিই পরম। কোনো বস্তুই এর চেয়ে বেশি গতিতে ভ্রমণ করতে পারে না।

কিন্তু গত বছর CERN দাবি করে, অতি পারমাণবিক কণা নিউট্রিনো আলোর গতির ভগ্নাংশ গুণ হলেও বেশি গতিতে চলে।
এখন তারা বলছে, ওই পরীক্ষণে কিছু ত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত, সময় পরিমাপ এবং দ্বিতীয়ত, ঘড়ির সঙ্গে যুক্ত ফাইবার অপটিকস ক্যাবলের দুর্বল সংযোগ।

উল্লেখ্য, আলোর চেয়ে দ্রুত গতির কণার সন্ধান পাওয়ার পরীক্ষণটি পরিচালনা করা হয় CERN থেকে ১৫ হাজার নিউট্রিনো রশ্মি একাধারে তিন বছর যাবত রোমের কাছে ভূগর্ভস্থ গ্রান সাসো ল্যাবরেটরিতে পাঠানোর মাধ্যমে। দুই বার পরীক্ষা চালানোর পরও বিজ্ঞানীরা একই ফলাফল পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ