1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সরকার মানবতাবিরোধী অপরাধ করছে: বিএনপি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪
  • ১২২ Time View

image_79077_0‘সারা দেশে গুম-খুন-নির্যাতনের মাধ্যমে সরকার মানবতাবিরোধী অপরাধ করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিকে মধ্যযুগীয় সমাজের সঙ্গে তুলনা করা যায়।”

গুম-খুন-নির্যাতন ও মামলার প্রতিবাদে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।

ফখরুল বলেন, “দলীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী-২০১৩ সালের জানুয়ারি মাস থেকে ২০১৪ ফেব্রুয়ারি পর্যন্ত র‍্যাব, পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ২৭২ জন নেতা-কর্মী খুন এবং ২৫ জন নেতা-কর্মী গুম হয়েছেন। দেশে ও বিদেশে আমরা এসব চিত্র তুলে ধরতে চাই।”

এই গুম-খুন-নির্যাতনের ঘটনাগুলো কেন ঘটছে, সঠিক তদন্তের মাধ্যমে এসব বিষয় জনসম্মুখে তুলে ধরতেন গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ