1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সুদের হারে পরিবর্তন দরকার: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১৩ Time View

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সুদের হার পরিবর্তন হওয়া দরকার। সুদের হার বৃদ্ধি থাকা আমাদের চরিত্রে এসে গেছে। ব্যাংকের লোকজনের মুনাফা অর্জনের প্রত্যাশা খুবই বেশি।

তিনি আজ সন্ধ্যায় সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (বিসিসিআই) নবনির্বাচিত কমিটির সঙ্গে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন।

অর্থমন্ত্রী সেখানে আগামী অর্থবছর থেকে করপোরেট কর কমানোর ইঙ্গিত দিয়ে বলেন, করপোরেট কর মোটেই যথোপযুক্ত নয়। এবার এটা পরিবর্তন হবেই।

বৈঠকে ঢাকা চেম্বারের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেন চেম্বারের সভাপতি মো. শাজাহান খান।

ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি ওসামা তাসীর এবং সহ-সভাপতি খন্দকার শহীদুল ইসলাম, পরিচালক আবুল হোসেন, হায়দার আহমদ খান, এফসিএ, মো. ইফতেখারউদ্দিন (নওশাদ), হুমায়ুন রশীদ, মো. সবুর খান, নেসার মাকসুদ খান, রিজওয়ান-উর রহমান, মুক্তার হোসেন চৌধুরী, এস রুমি সাইফুল্লাহ, হোসেন এ সিকদার, মো. শোয়েব চৌধুরী, এ কে ডি খায়ের মোহাম্মদ খান এবং কে জি করিম সভায় উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ