1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

জামালপুরে ট্রেন-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০১৪
  • ১৬১ Time View

জামালপুরে ট্রেন ও পিকআপ ভ্যান সংঘর্ষে পিকআপ চালকসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন সদর উপজেলার নান্দিনা মুকুল বাজার রেল ক্রসিং অতিক্রম করার সময় পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি ধুমড়ে-মুচড়ে যান। এ সময় গাড়ি চালক সমেজ (৩০) ও মাছ ব্যবসায়ী দুলাল (৪২) ঘটনাস্থলেই মারা যান এবং পলাশ (৩৮) নামে অপর এক মাছ ব্যবসায়ী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ