1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

অবরোধ অব্যাহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪
  • ১২৯ Time View

লাগাতার অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে ১৮ দলীয় জোট। বুধবার হরতাল কর্মসূচি শেষ হওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন জোটের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও তারা জানান।

এদিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে এক বিবৃতিতেও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবরোধ চালিয়ে যেতে ১৮ দলীয় জোট নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

৫ জানুয়ারির নির্বাচনকে ‘পাতানো’ অ্যাখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, প্রহসনের নির্বাচনে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।

তিনি আরো বলেন, সরকারের কোনো ষড়যন্ত্র, অপপ্রচার ও অপকৌশল গণআন্দোলনকে কলুষিত করতে পারবে না। জনতার যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণ শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ