1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

মাদারীপুর ও গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩
  • ১০৩ Time View

hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গোপালগঞ্জে যাচ্ছেন। এর আগে তিনি মাদারীপুর সফর করবেন।

বাসস জানায়, প্রধানমন্ত্রী সকালে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু প্রকল্প পুনর্বাসন কেন্দ্রে বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর যোগ দেবেন সুধি সমাবেশে। মাদারীপুর থেকে হেলিকপ্টারযোগে গোপালগঞ্জ রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। তিনি তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পরে দুপুরে স্থানীয় ভাঙ্গারহাট টিটি (তালিমপুর তেলিহাটি) উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কোটালীপাড়ার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নানা রঙ্গের ফেস্টুন, তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে কোটালীপাড়ার অলি-গলি-জনপদ।

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একাধিক সভা-সমাবেশ করেছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর জনসভা স্থলের মঞ্চ তৈরীর কাজ সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী জনসভাস্থল থেকে গোপালগঞ্জে নির্মিত শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন, সুইমিং পুল ও জিমনেশিয়াম, মহিলা ক্রীড়া কমপ্লেক্স, কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, বাংলাদেশ পরমাণু কৃষি ইনষ্টিটিউট (বিনা), শেখ মণি স্টেডিয়ামের হোস্টেল ভবন, কোটালীপাড়া শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়, রামশীল ও পিঞ্জুরী ইউপি ভবন, হেমায়েত বাহিনীর মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর, উপজেলা পরিষদ ভবন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন, কবি সুকান্ত অডিটোরিয়াম, সাব-রেজিষ্টার অফিসের নব-নির্মিত ভবন, গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট-কোটালীপাড়া সড়ক ও পয়সারহাট সেতু উদ্বোধন করবেন।

এছাড়া তিনি কোটালীপাড়া শেখ রাসেল মহাবিদ্যালয়, কাজি মন্টু কলেজ, রামশীল কলেজ ও শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের একাডেমিক ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং আমতলী ও বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ